ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত গুরুতর আহত ১ জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

হারুনুর রশিদ  ঃঃ নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত গুরুতর আহত ১জন। নিহত ৪ জনের মধ্যে ৩ জন মহিলা ১ জন পুরুষ।

বেলাব উপজেলার দরিকান্দি যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত ১জন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামকস্থানে এ দূরঘর্টনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে গাড়ির চালক নায়েব আলী সাথে থাকা আইডি কার্ড দেখে গাজীপুর ব্যাংকের ম্যানেজার পরিচয় সনাক্ত করেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, আজ বিকাল ৫ ঘটিকায় ঢাকা – সিলেট মহাসড়কে দরিকান্দিতে একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ৩১-৭৮৭২ ভৈরব থাকে ঢাকা যাচ্ছিল। এ সময়
বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা ঢাকা মেট্রো ব ১৫-৭২৩৫ একটি যাত্রীবাহী বাস বিকাল ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি পৌচ্ছলে বাস ও প্রাইভেটকারের মাঝে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন মারা যান। এ সময় আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভৈরব একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ও ফায়ার সার্ভিস ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।