ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মনোহরদী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে খোকন রায় এর ব্যাপক প্রচারণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 10:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

নিজস্ব প্রতিনিধি:নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণ চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। প্রচার-প্রচারণায় জমে উঠেছে মনোহরদী পৌরসভা। এরই ধারাবাহিকতায় ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ব্ল্যাকবোর্ড মার্কায় খোকন রায়ও চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা।

পৌরসভার এই নির্বাচনকে ঘিরে ৭নং ওয়ার্ড এর সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন খোকন রায়। ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ব্ল্যাকবোর্ড মার্কার পোস্টারে সাজিয়ে ভোটের আশায় যাচ্ছেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে। ভোটারদের নিকট হতেও বেশ সারাপাচ্ছেন বলে জানান তিনি।

মনোহরদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে প্রবীণ ও নবীন মিলে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৬ জন। এরই মধ্যে যুবসমাজসহ সর্বস্তর মানুষের কাছে একজন প্রিয় মুখ খোকন রায়কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ওয়ার্ডবাসি। তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তাঁর প্রচার-প্রচারণা। দিয়ে যাচ্ছেন বিভিন্ন উন্নয়ণমূলক কাজের প্রতিশ্রুতিসহ ওয়ার্ড পরিক্রমায় পরিবর্তন ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ের কথা। সর্বোপরি দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজীর বিরুদ্ধে রুখে দাড়াবার মানুষিকতায় পৌরসভা নির্বাচনে জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

৭ নং ওয়ার্ডের ভোটার আরাফাত ইসলাম, বিশ্ব রায় জানান, খোকন রায় সাধারণ জনগণের মধ্যে একজন স্বচ্ছ ব্যক্তি হিসেবে সমাধিক পরিচিত। একজন পরোপকারী, ভালো মনের মানুষ, সদালাপী, সুমিষ্ট ভাষী আলাপ চারিতায় মুগ্ধ করে অতি অল্প সময়ে দুরের মানুষকে আপন করে নেয়ার সব গুলো গুণ তার মধ্যে বিদ্যমাণ।

খোকন রায় বলেন, আমার দ্বারা কেউ কখনো ক্ষতি গ্রস্থ হয়নি-হবেও না দির্ঘদিন থেকে এ এলাকার জনগণের সূখে-দূঃখে পাশে থেকেছি, আগামীতে সার্বক্ষনিক তাদের পাশে থেকে সুখ-দূঃখের অংশীদার হতে পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস জনগণের ভালবাসাকে পুঁজি করে আমি জয়লাভ করতে সামর্থ্য হবো। আমি এলাকার সেবক হতে চাই। মানুষ বেঁচে থাকে তার কর্মে, আমি ভাল কাজ করে-সেই ভালবাসা নিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। মানুষের সেবা করার সুযোগ আমাকে দিবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। ৭নং ওয়ার্ডে মানষের ভালোবাসা এবং সারাও পাচ্ছি বেশ। সে লক্ষে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মানুষ যে পরিমাণে ভালোবেসে সারাদিচ্ছে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।