ঢাকা | মে ৩, ২০২৬ - ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জের বোয়ালজুরে স্কুলছাত্রী হত্যার  দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 31, 2023 - 11:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সুমাইয়া দুর্বৃত্তদের হাতে খুন হয়। পেকুয়া ব্রিজের পাশে ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ।

সুমাইয়া হত্যার আজ ৬দিন পেরিয়ে গেলেও প্রশাসন তাঁর প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি। যা অত্যন্ত দুঃখজনক এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক।

অনতিবিলম্বে সুমাইয়া হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা।

সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়া ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

-প্রেস বিজ্ঞপ্তি