“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
সোহানুল হক পারভেজ রাজশাহী : গত ২৪ মার্চ রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক নতুন প্রভাতসহ জাতীয় দৈনিক সকালের সময় এবং বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত তানোর কৃষি অফিসের বিরুদ্ধে কৃষকের জাল সই করে কৃষি প্রণোদনা উত্তোলনের অভিযোগে সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছেন তানোর দায়িত্বরত উপসহকারী বিএস কর্মকর্তা এমদাদুল হক। তিনি প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমাকে সমাজের চোখে এই প্রতিপন্ন করতে একটি কুচক্র মহল সাংবাদিকের কাছে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ
প্রকাশ করিয়েছেন যা সম্পন্ন মিথ্যা বানোয়াট সাংবাদে বলা হয়েছে কৃষক সারোয়ার হোসেনের সই জাল করে কৃষি প্রণোদনা আত্মসাৎ করা হয়েছে তা সত্য নয় কিন্তু সাংবাদে যে কৃষক সারোয়ারের কথা বলা হয়েছে বাস্তবে সে সারোয়ার হোসেন কৃষি প্রণোদনা নিজে স্বাক্ষর করে মালামাল উত্তোলন করেছেন এবং ডিলার মাইনুল ও শহিদুল সম্পর্কে যা বলা হয়েছে সেটা মিথ্যা ও বানোয়াট,
আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ তদন্ত সাপেক্ষে বস্তনিষ্ঠ সঠিক সংবাদ যাচাই করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী ডি.এফ. এম. মোঃ এমদাদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা তানোর পৌরসভা তানোর রাজশাহী।








