কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরন
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে পবিত্র রোমজান মাসে সহস্রাধিক দরিদ্র ও অসহায় মানষের মাঝে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরন করেন ।
আজ বৃহস্পতিবার সকালে হযরতপুর এলাকায় ৫ শতাধিক এবং দুপুরে রোহিতপুর এলাকায় ৫শতাধিক অসহায় মানুষকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এসময় সংশ্লিষ্ট ইউপি চায়ারম্যান, মেম্বর ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপ স্থিত ছিলেন।








