ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 7, 2023 - 6:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 171 বার
তৌকির আহমেদ শাহীন,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় স্লোগানে আজ শুক্রবার বিকেলে তালদিঘী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ইফতার মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্বে সমাবেশে বিদ্যালয় কমিটির  সভাপতি আমিনুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ছালাম তালুকদার, সাবেক এমপি ও প্রাক্তন ছাত্র শাহ শহীদ সারোয়ার,অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র এড. ফজলুল হক, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মেজবাহ আলম চৌধুরী রুবেল,প্রাক্তন ছাত্র  ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,বালিখাঁ ইউপি চেয়ারম্যান  শামসুল আলম,বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজিজুন নাহার লাকি প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র কাজিমুদ্দিন ও তোফায়েল সরকার।