ঢাকা | মে ৭, ২০২৬ - ২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুুলবাড়ী বিজিবি সদর দপ্তরের আয়োজনে অসহায়দের মাঝে ইফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 7, 2023 - 7:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার
বিারমপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক দ্বিশতাধিক অসহায়দের মাঝে ইফতার ও রাতের খাবার বিতারণ করা হয়েছে। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার গরীব,দুঃস্থ ও অসহায়দের  মাঝে ২৫০ প্যাকেট ইফতার ও রাতের খাবার বিতারণ করা হয়।

শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকার গরীব,দুঃস্থ ও অসহায়দের মাঝে ২৫০ জনকে ২৫০ টি প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ( শুকনো ইফতার-শরবত), খেজুর,ছোলা,ভুনা,পিয়াজু,মুড়ি ও জিলাপি এবং রাতের খাবারের রয়েছে মুরগির তেহারি ও ডিমের কোরমা ও পানি।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিযন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি,ভারপ্রাপ্ত । কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান ও সুবেদার মেজর,নায়েব সুবেদার এ্যাটজুটেন্ট , ২৯ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মর্কতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।