তানোরে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল!
সোহানুল হক পারভেজ রাজশাহী : তানোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রয়াত বিএনপির সাবেক সভাপতি শীশ মোহাম্মাদ, প্রয়াত এমরান আলী মোল্লা,প্রয়াত আশরাফ ও ইলিয়াস কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে যুবদলে আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাঁচন্দর ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে কয়েল হাট স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।
তিনি নেতাকর্মী দের বলেন, পবিত্র রমজান মাসেও ফ্যাসিষ্ট সরকারের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছেনা নেতাকর্মী রা। গত ১ লা এপ্রিল রবিবার জেলা বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী থেকে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী দের গ্রেফতার করা হচ্ছে। ১০ দফা আদায়ে যখন গ্রাম পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে তখন থেকেই তারা আগ্রাসন আচরন শুরু করেছেন। প্রশাসন কে বলব কোন দলের কর্মীর মত আচরন না করে নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করাই উত্তম। সাধারন মানুষের কথা তারা ভাবেনা, হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। কিভাবে জণগন শান্তিতে থাকবে সেটা তাদের চিন্তা নেই। তাদের চিন্তা একটাই বিএনপি আর বিএনপি। রাতে ঘুমাতে বিএনপি সকালে উঠে বিএনপি।
দাবি আদায়ের আন্দোলন শুরু হয়েছে, তা আরো বেগবান করতে হবে। ক্ষমতাসীনরা ইভিএম ছাড়া ভোটে করার ঘোষনা দিয়েছিলে, কিন্তু ইসি ইভিএমে ভোট হবে না পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে। ২০১৪.২০১৮ সালের রাতের নির্বাচন ভূলে যেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। ভোটের ভাতের অধিকার ফিরিয়ে আনতে
সকল ধরনের মত পার্থক্য ভুলে গণতন্ত্রের স্বার্থে দানব সরকারের হাত থেকে দেশ ও মানুষকে বাচাঁতে ঐক্যবদ্ধের বিকল্প কোন পথ নেই। পুনরায় এক তরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় এই অবৈধ রাতের ভোটের সরকার।
কারন তারাও জানে যেভাবে বিরোধী দলের প্রতি জুলু নির্যাতন ও বিনা কারনে আলেমদের জেলে প্রেরণ, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে কোনভাবেই ক্ষমতায় যাওয়া যাবেনা। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। ইউপি যুবদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপির সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সদস্য সচিব শামসুল আলম,যুগ্ন আহবায়ক প্রফেসর নুরুল ইসলাম, পৌর আহবায়ক একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তোফা, পোর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুর মোল্লা, বিএনপি নেতা মাস্টার ওবাইদুর মোল্লা পাঁচন্দর ইউপি সভাপতি প্রভাষক মজিবর রহমান, সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এসময় ইউপির ৯ ওয়ার্ডের যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।








