ঢাকা | মে ৬, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে দুস্থ্যদের মাঝে ইফতার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 8, 2023 - 9:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতারণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ ফুলবাড়ী সীমান্ত এলাকার ২৫০জন গরীব,দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার ও রাতের খাবার বিতারণ করা হয়।

প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ( শুকনো ইফতার-শরবত), খেজুর,ছোলা,ভুনা,পিয়াজু,মুড়ি ও জিলাপি এবং রাতের খাবারের রয়েছে মুরগির তেহারি ও ডিমের কোরমা ও পানি।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি,। কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান ও সুবেদার মেজর,নায়েব সুবেদার এ্যাটজুটেন্ট ,২৯ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মর্কতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।