ঢাকা | মে ৪, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রী দের মিলন মেলা ও ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 10, 2023 - 1:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় স্লোগানে আজ শুক্রবার বিকেলে তালদিঘী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ইফতার মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্বে সমাবেশে বিদ্যালয় কমিটির  সভাপতি আমিনুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ছালাম তালুকদার, সাবেক এমপি ও প্রাক্তন ছাত্র শাহ শহীদ সারোয়ার,অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র এড. ফজলুল হক, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মেজবাহ আলম চৌধুরী রুবেল,প্রাক্তন ছাত্র  ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,বালিখাঁ ইউপি চেয়ারম্যান  শামসুল আলম,বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজিজুন নাহার লাকি,বনিক সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার, প্রাক্তন শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র কাজিমুদ্দিন ও তোফায়েল সরকার।