ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে ১শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 6, 2023 - 5:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুরে ১শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ৫ মে শুক্রবার বেলা ৪.৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন,

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাফিউল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাজার¯’ জনৈক সুমনের চায়ের দোকানের সামনে থেকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী পশ্চিমপাড়ার আইনুদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (২৫) কে ১শ গ্রাম গাঁজাসহ (যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা) গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সরণির ক্রমিক ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, তারেকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী । মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।