ট্রেনের উপর পাথর ছোড়ে মারলো দুর্বৃত্ত,আহত হলো যাত্রী
ফারুক আহমেদ: নেত্রকোনা থেকে ফিরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ আসার পথে গতকাল (৭মে) রোববার সন্ধ্যারাত ৭টার দিকে অতিথপুর এলাকায় এসে অতিথপুর স্টেশন পাশ করার পর স্টেশনের পূর্ব দিকে কাছাকাছি এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার গ বগীতে পাথর ছোড়ে মারে অজ্ঞাত এক দুর্বৃত্ত।
এতে ওই বগীর জানালার কাচ ফোটো হয়ে যায় এবং এই কাচ টুকরো ওই জানালার পাশের সীটে বসে থাকা যাত্রীর মুখের উপর ছিটকে পড়ে। কাচ ছিটকে পড়ার সাথে সাথে বিকট একটি শব্দও হয়। এই অবস্থায় ওই যাত্রী আহত হয় আর ওই বগীতে থাকা সকল যাত্রী চমকে গিয়ে হতবম্ব হয়ে পড়ে। বলা যায় ওই দুর্বৃত্ত রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করলো। এমতাবস্থায় সাধারণ যাত্রীগণ ট্রেন ভ্রমণে জানের নিরাপত্তা হীনতায় ভুগছেন। এছাড়াও যাত্রীদের মাঝে একটি আতঙ্কের সৃষ্টি হয়।
এঘটনায় ওই বগীতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বলেন, প্রতিনিয়ত যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায় বা এর প্রতিরোধ কোথায়? যদি অপরাধিকে শনাক্ত না করা হয় বা শাস্তির আওতায় না আনা হয় তাহলে এর কোনো নিয়ন্ত্রণ আসবে না। তাই বলি যদি একজন অপরাধিকে শাস্তির আওতায় আনা যায় তাহলে অন্যসব অপরাধি ভয়ে আর এমন কাজ করবেনা।
ট্রেনে পরিচালকের দায়িত্বে থাকা গার্ড মোঃ মুনজুরুল হক বলেন, দুর্বৃত্ত যে কাজটি করেছে তা নিঃসন্দেহে একটি রাষ্ট্র বিরোধী কাজ। আর তা প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে জন সচেতনতা মূলক প্রচার অব্যাহত রয়েছে। আজকের এই ঘটনাটি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ও ছবি পাঠিয়েছি। এছাড়াও রেলওয়ে জিআরপি পুলিশ অভিযানে গিয়ে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করবে।








