ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 8, 2023 - 4:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকর পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।

সোমবার(৮ মে) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী ৬ জন করে মোট ২৮২ জন ছাত্রছাত্রীর হাতে উপহার হিসেবে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার,পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ।