ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের নিন্দা
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডা. এবি মোঃ শামসুজ্জামান সেলিমকে জড়িয়ে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়ে তার তীব্র নিন্দা জানানো হয়েছে।
সোমবার (০৮ মে ২০২৩) তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডা. এবি মোঃ শামসুজ্জামান সেলিমকে জড়িয়ে মানববন্ধনকে উদ্দেশ্যপ্রনোধিত বলেও দাবী জানিয়েছে একটি পক্ষ। তারা অনুষ্ঠিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান
প্রতিবাদকারীরা জানান-ডাঃ এবি মোঃ শামসুজ্জামান সেলিম এর আত্মীয় উল্লেখ করে জাকির হোসেন এর বিরুদ্ধে যে মানববন্ধন অনুষ্ঠিত হয় তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। কেননা ডা. শামসুজ্জামান সেলিম এর সাথে জাকির হোসেনের কোন আত্মীয়তার সম্পর্ক নাই।
সুত্র মতে-ঢাকা মহাখালী শৃঙ্খলা স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক ডাঃ এবি মোঃ শামসুজ্জামান সেলিম সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ এর ভাগিনা। ডাক্তার সেলিমের নাম জড়িয়ে মানববন্ধন করাটা নেহায়েত অন্যায় অভিচার করা হয়েছে বলেও প্রতিবাদ লিপিতে জানানো হয়।প্রতিবাদকারীরা বলেন- জাকির হোসেন সে কে? তাঁর নামে কি অভিযোগ সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু মানববন্ধনের আয়োজকদের কাছে জানতে চাইলে ব্যানারে উল্লেখিত ডাঃ এবি মোঃ শামসুজ্জামান সেলিমের কিভাবে জাকির হোসেন আত্মীয় হয় সে সম্পর্কে কেউ কোন সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ বলেন, আমার ভাগিনা ও তাঁর পরিবারের সাথে জাকির হোসেন এর কোন আত্মীয়তার পরিচয় বা সম্পর্ক নেই। তাই মানববন্ধনের ব্যানারে উল্লেখিত ডাঃ এবি মোঃ শামসুজ্জামান সেলিমের ছবি ও পরিচয় উল্লেখ করাটা একদমই উদ্দেশ্য প্রণোদিত। পরিবারের পক্ষ আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।








