ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় যমুনা ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 3:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

বাঘা(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘায় কেক কেটে ও মিষ্টিমুখ করে যমুনা ব্যাংকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় যমুনা ব্যাংক বাঘা উপশাখার কার্যালয়ে (বাঘা বঙ্গবন্ধু চত্ত্বর) কর্তৃপক্ষ তাদের ২২ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালনের আয়োজন করে।

এসময় যমুনা ব্যাংক বাঘা শাখার ইনচার্জ মোঃ মইনুদ্দিন, ক্যাশ অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও অফিসার নাহিদুর ইসলাম সহ উক্ত ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

যমুনা ব্যাংক বাঘা শাখার ইনচার্জ মোঃ মইনুদ্দিন বলেন, ‘যমুনা ব্যাংক ক্ষুদ্র প্রান্তিক, ব্যাবসায়ী, কৃষক, শ্রমিক শ্রেনীর মানুষকে সাথে নিয়ে এই এলাকার অর্থনীতির চাকা চাঙ্গা করার আপ্রান চেষ্টা চলছে।’

উল্লেখ্য, ২০০১ সালের ৩ জুন যমুনা ব্যাংকের পথচলা শুরু। এই হিসেবে প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে ২৩ পদার্পণ করলো দেশের স্বনামধন্য ব্যাংকিং প্রতিষ্ঠান “যমুনা ব্যাংক”।