ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 13, 2023 - 11:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন আকন্দের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।গত (১০ জুলাই) রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।ইতিমধ্যেই হামলাকারী ৫ জনকে আসামি করে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা।


মামলা সূত্রে ও উপজেলা বণিক সমিতির কাছ থেকে জানা যায়, প্রায় ২৫ বছর আগে গোপালপুরবাজারের গেঞ্জীপট্টির একখন্ড জায়গা বণিক সমিতির নামে ইজারা বন্দোবস্ত চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। জায়গাটি বর্তমানে সমিতির দখলে আছে। এই জায়গাটিকে কেন্দ্র কেন্দ্র করে গোপালপুরবাজারের ব্যবসায়ী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা মোঃ রব্বাছ আলী তালুকদার ও তার ছেলেরা গত ১০ জুলাই রোববার বিকেলের দিকে বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন আকন্দ ও তার ছেলের দোকানে হামলা চালায় ও তাদের মারধোর করে এবং লুটপাটের ঘটনা ঘটায়।

এ ব্যাপারে জানার জন্য মোবাইল ফোনে অভিযুক্ত রব্বাছ আলী তালুকদারের ছেলেদের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় মোঃ নুরুল আমিন তালুকদার একজন অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী।অবৈধ কারেন্ট জাল বিক্রিতে বাধা দেওয়ায় নুরুল আমিন তালুকদার ও উনার ছেলে আমাদের বাবাকে অপমান করে এবং বকাঝকা শুরু করে।যার কারণে আমাদের মধ্যে হালকা হাতাহাতির ঘটনা ঘটে।পরবর্তীতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার উপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলা নেওয়া হয়েছে।দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।