মৌলভীবাজারের রাজনগরে বৃক্ষরোপন কর্মসূচী পালন
মোঃআব্দুল কুদ্দুছ,রাজনগর থেকেঃমৌলভীবাজার জেলার উপজেলার উওরভাগ ইউপি’র সামাজিক সংগঠন আবাবিল সোস্যাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।মঙ্গলবার ১৩ই জুন দুপুর ১২:০০ ঘঠিকায় উওরভাগ ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উওরভাগ ইউপি’র চেয়ারম্যান,দ্বিগেন্দ্র চন্দ্র সরকার (চঞ্চল) বাবু,
সাবেক ইউপি চেয়ারম্যান, জনাব জিতু মিয়া,বাংলাদেশ পুলিশ রাজনগর সার্কেল এর এস আই জনাব তোফায়েল আহমেদ,উপ:সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল,সহ ইউপি’র সদস্য কর্মকর্তা ও উক্ত সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








