খানসামায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা বৃদ্ধি লক্ষ্যে মোট ১১ টি মামলায় ১৫ হাজার ১০০ টাকা জরিমানা
মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ঘাটপারে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা বৃদ্ধি লক্ষ্যে মোট ১১ টি মামলায় ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার(২৬জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান পরিচালনায়। ড্রাম ট্রাক,মোটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন যানবাহন তথ্য যাচাই করা ও ১ টি বালুবাহী ১০ চাকার ড্রাম ট্রাকের ড্রাইভারকে ১০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালুবাহী ১০ চাকার ড্রাম ট্রাক,হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, আমরা চালকদের সড়ক আইন মেনে সড়ক আইন বাস্তবায়নে বাইকারদের হেলমেট পরিধানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করি। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








