ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 1, 2023 - 12:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 176 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। ১ আগষ্ট মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে চামড়ার জুতা, কাপড়ের জুতা, মোজা, টর্চ লাইট, বেতের লাঠি।