হাটহাজারী প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসিল্যান্ড আবু রায়হান
সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হান।
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকান্ড পরিচালনা করবেন।
এবিষয়ে জানতে চাইলে সহ:কমিশনার (ভূমি) আবু রায়হান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে আলোচনা করে দায়িত্ব বুঝিয়ে নেওয়া হবে।








