ঢাকা | মে ১৪, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 18, 2023 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় অভিযান চালিয়ে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার বাউসি বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আলগা বালাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ তৌফিক মিয়া (৩০) ও নৈহাটি গ্রামের মোঃ মোকশেদ আলীর ছেলে মোঃ সজল মিয়া ওরফে মাসুৃম(৩০)।

পুলিশ জানায়, বারহাট্টা থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে বারহাট্টা থানাধীন বাউসী বাজার রোড সংলগ্ন জজ মিয়ার মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু’জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটক কৃত ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।