ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে রোগীদের মাঝে চেক বিতরণ!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 9:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে ক্যানসার, জন্মগত হ্নদরোগ, স্ট্রোকে প্যারালাইসিস, লিভার, সিরোসিস, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ ১১ টার দিকে সমাজ সেবা দপ্তরের আয়োজনে পরিষদের হলরুমের সামনে ও এমপি ফারুক চৌধুরীর পক্ষে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

চেয়ারম্যান আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রতিনিধি এমপি মহোদয় আপনার চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দিলেন। আপনারা সেই টাকা চিকিসার কাজে ব্যয় করবেন। আর এমপির জন্য দোয়া করবেন তিনি যেন পুনরায় এমপি হয়ে আপনাদের বেশি বেশি সহযোগিতা করতে পারেন।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন উপস্থিত ছিলেন।