ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ
কুড়িগ্রাম ( ভূরুঙ্গামারী) প্রতিনিধি ;কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় নগদ ৩৪৯০ টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে সোমবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার রাত দেরটার দিকে নিজস্ব ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পাথরডুবিট ইউনিয়নের মইদাম গ্রামের নুর ইসলামের পুত্র কামাল হোসেন(৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বাড়ির মালিকসহ অত্র এলাকার সহিদ আলীর পুত্র সিপন (২৫), রিয়াজুল ইসলাম এর পুত্র হাসেম আলী (21), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮) এবং পার্শ্ববর্তী এলাকা পশ্চিম ছাট গোপালপুর এলাকার ফজর ফজর আলীর পুত্র আবুল হোসেন (৩৫),ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫) কে আটক করা হয়। এসময় আসামীদের হেফাজত থাকা জুয়া খেলার নগদ ৩৪৯০ টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের খালি বস্তা উদ্ধার করে পুলিশ। ভুরুঙ্গামারী থানার মামলা নং ১২৩৮ তারিখ: ২১/০৮/২০২৩।
ভূরুঙ্গামারী থানার ওসি রহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিতগ করে বলেন, উপজেলার সাধারণ জনগনের সহযোগীতায় জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।








