ঢাকা | মে ১০, ২০২৬ - ৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাবেক যুবলীগ নেত্রী লাভলীর পাশে দাঁড়ালেন মানবিক নেতা সুজন!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 9:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী জেলা মহিলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মুস্তারী জাহান লাভলী ট্রায়ফয়েড এ আক্রান্ত হয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরতে ঘুরতে রাজশাহী রেল স্টেশনে রাত্রি যাপন করার খবরে লাভলীর পার্শ্বে দাড়িয়ে সহায়তার হাত বাড়িয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা জননেতা আবুল বাসার সুজন।

সম্প্রতি লাভলীর বিষয় নিয়ে ফক্সনিউজ বিডি একটি লাইভ সাক্ষাৎকার প্রকাশ করেন সম্পাদক আসগর আলী সাগর।

ওই সাক্ষাতকারের পর সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে ও পরামর্শে তানোর উপজেলা আ’ লীগ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা জননেতা আবুল বাসার সুজন তার পার্শ্বে দাড়িয়ে মানবতার হাত বাড়িযেছেন।

মুহূর্তেই ভাইরাল হয় প্রতিবেদন টি। সারা দেশ থেকে মানুষ মন্তব্য করে। অনেকে সহযোগিতা করার আশ্বাস দিলেও যোগাযোগ ব্যাবস্থা না থাকায় তা সম্ভব হয়নি।

গত ৭ আগষ্ট প্রতিবেদন টি প্রকাশ হলেও ১৯ তারিখ পর্যন্ত রাজশাহীর কনো সাবেক বা বর্তমান নেতাকর্মীরা তার খোঁজ নেননি,আর যারা খোজ নিতে চাই তারা তাকে খোঁজে পাননি বলে জানান।

এমত অবস্থায় তানোর থানা আওয়ামীলীগের সদস্য আবুল বাশার সুজন নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা করে ব্যার্থ হলে সহযোগিতার জন্য ফক্সনিউজ বিডি পরিবারের সাথে যোগাযোগ করলে ২০ আগষ্ট ফক্সনিউজ বিডির সম্পাদক লাভলী কে সাক্ষাৎ করিয়ে দেয় আবুল বাশার সুজনের সাথে।এসময় সুজন লাভলী কে নিয়ে দুপুরের খাবার খান।

পরবর্তীতে সুজন লাভলীর চিকিৎসার খরচ বাবদ নগদ অর্থ প্রদান করেন এবং সাভাবিক জীবনে লাভলী কে ফেরাতে আমৃত্যু প্রতিমাসে পাঁচ হাজার টাকা বরাদ্দ করেন।

চিকিৎসার ব্যাবস্থা সুনিশ্চিতের খবরে রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারন সম্পাদক মুস্তারী জাহান লাভলী অত্যান্ত খুশি হন এবং মন থেকে ফক্সনিউজ বিডি ও সুজনের জন্য দোয়াকরেন এবং সেই সাথে মানবিক নেতা বলে উপাধী দেন আবুল বাশার সুজন কে ।

উল্লেখ্য মুস্তারী জাহান লাভলী একজ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারন সম্পাদক।।