ঢাকা | মে ১০, ২০২৬ - ৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে গদারবাগে ক্যামিক্যাল গোডাউনের অগ্নিকান্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 9:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের গদারবাগে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬জন নিহত হওয়ার ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন তদন্ত কমিটি। আজ বিকেলে ৪টায়

তদন্ত কমিটির প্রধান ঢাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কে এম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এই পরিদর্শনে আসেন। এ সময় তদন্ত কমিটি আগুনে পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউনটির ভিতরে এবং বাহিরে পরিদর্শন করেন।পুড়ে যাওয়া গোডাউনটির পাশে বেঁচে যাওয়া কেমিক্যাল ভর্তি অন্য আরও একটি কেমিক্যাল গোডাউন পরিদর্শন করেন। এ সময় পুড়ে যাওয়া গো ডাউন ও অন্য একটি গোডাউন থেকে নমুনা পরীক্ষা করার জন্য কিছু কেমিক্যাল সংগ্রহ সংগ্রহ করেন।

পরে বেঁচে যাওয়া বেঁচে যাওয়া কেমিক্যাল গোডাউনের ম্যানেজার ও তার পরিবারের অগ্নিকান্ডের ঘটনার বিবরণ শোনেন তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলাম এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে থানা পুলিশ গোডাউনের কেমিক্যালের সিজার লিস্ট করার পরে আগামী ২-৩ দিনের মধ্যে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়া হবে। গত ১৪ই আগস্ট গভীর রাতে এই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬জন নিহত হয়।

এই ঘটনায় ১৬ ই আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সালল বিন করিম, সিনিয়র স্টেশন অফিসার মোঃ কাজল মিয়া, বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ মেহেদী ইসলাম খান ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশিদ। অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় তদন্ত কমিটির সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিচার শাখার সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল রনি।