ঢাকা | মে ১০, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দার বিসকায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 3:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তাটি বর্ষায় কর্দমক্ত হয়ে যায়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

তাই ঝুকিপূর্ণ এই রাস্তাটি উন্নয়নের জন্য সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এসময় বিসকা ইউপি চেয়ারম্যান শাকির আহমেদ বাবুল, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাস্তাটি নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করায় কোমলমতি শিক্ষার্থীদের নানা সংকটের অবসান ঘটার আনন্দে আত্মহারা হয়ে উঠেন মেছেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১শে আগষ্ট ) সকালে রাস্তাটি পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ইউএনও মিজাবে রহমত। এ সময় শিক্ষার্থীরা নতুন রাস্তা পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। অপরদিকে প্রধান শিক্ষক এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে বরণ করা হয়।

জানা গেছে, প্রত্যন্ত গ্রামের এ বিদ্যালয়টির প্রবেশ রাস্তা গত কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিলো। শিশুরা বেহাল রাস্তায় ঝুঁকি নিয়ে নিয়মিত বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে আসছিলো। ইউএনও মিজাবে রহমত জানতে পেরে হঠাৎ করে রাস্তাটি পরিদর্শনে যান।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াতের মাধ্যমে স্কুল শিশুদের পাঠদান করতে হয়েছে। । ইউএনও মহোদয় এর আগমন ও আশ্বাসে শিশুরা অনেক উচ্ছ্বসিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, স্কুলের জরাজীর্ণ প্রবেশ পথ নতুন সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে জেনে শিশু নতুন এক আনন্দে মেতে উঠেছিলো। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিসহ বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৈরির জন্যও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যেোগ নেওয়া হয়েছে।

শিক্ষকরা জানান-তারাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের সৃজনশীল উদ্যোগ এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগের মাধ্যমেও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছেন।

প্রধান শিক্ষক জানান-উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও ঝরে পড়ার হার রোধে সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। যুগপযোগী পাঠদানে কোমলমতি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি রোধ হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার। ইউএনও মিজাবে রহমত এর প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এরই মধ্যে বদলে গেছে উপজেলার প্রাথমিক শিক্ষার চিত্র এবং সুফল পেতে শুরু করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।