ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির সদর উপজেলার বজ্রপাতে প্রাণ গেল কৃষকের!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 1, 2023 - 4:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামের ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার। সন্ধ্যা ৬ টার দিকে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফারুক হোসেন আরও বলেন, এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রাত ৯ টার দিকে তাকে দাফন করা হয়।