ঢাকা | মে ৯, ২০২৬ - ৬:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বদলগাছীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 13, 2023 - 2:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 185 বার
মো:শাকিল হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মধ্যরাতে চলন্ত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বদলগাছী-মাতাজি সড়কে চাকরাইল গ্রামের আল মামুন ফিড মিলের পূর্ব দিকে। খবর পেয়ে রাতেই থানার এস আই নিহার চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চলন্ত অজ্ঞাত গাড়ী এই পথচারীকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। নিহতের খালি গা, পরনে লুঙ্গি ছিল। হাতে পলিথিন ও কিছুটাকা ছিল। লাশের ছুরতহাল অনুসারে অনুমান করা হচ্ছে সে মানসিক রোগী অথবা বিক্ষুক ছিল। আবার কেউ ধারণা করছে সে নেশায় আশক্ত ছিল কিনা।
এস আই নিহার চন্দ্র ও থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি তবে চষ্টো চলছে। এ বিষয়ে থানায় পরিবহন ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করে লাশ মর্গে পেরণ করা হয়েছে।