ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পূজা উপলক্ষে আর্থিক অনুদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 17, 2023 - 3:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বী সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারহাট্টা উপজেলায় ৭ টি ইউনিয়নে আর্থিক অনুদান দিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় উনার বারহাট্টা স্বল্প দশালের বাসভবন থেকে উপজেলার ৭ টি ইউনিয়নের ৫৭ টি পূজা মণ্ডপের সভাপতির হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেন তিনি।

এ সময় ইমরান হোসেন সুমন তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দ্যেশে বলেন, আপনারা নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালন করবেন। বিএনপি-জামাত বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আপনার সতর্ক থাকবেন। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করার আহবান জানান তিনি।

বারহাট্টা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক সাহা সেন্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খাইরুল কবীর খোকন।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা,উপজেলা আওয়ামিলীগ নেতা আসমত মোল্লা,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সহ প্রমুখ।এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।