ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 31, 2023 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভা থেকে সেচেতনতামুলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় নিমতলা মোড়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। পরে পৌর শহরের সাধারণ মানুষের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন,পৌর কাউন্সিলর মাজেদুর রহমান,হারান দত্ত,মনতাজুর রহমান,তনজু আরা প্রমুখ। উল্লেখ্য ২৯শে অক্টোবর থেকে ৪নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় এ আয়োজন।