ফুলবাড়ীতে অবরোধ কর্মসূচিতে পুলিশের বাঁধা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত এর ডাকা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ হয়ে বিএনপি’র নেতাকর্মীরা। মোড়ে মোড়ে শান্তিপুর্ণ অবস্থান আওয়মীলীগের।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সহাজুল ইসলাম এর নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালনের লক্ষে এক মিছিল বের করা হয়।
মিছিলটি যমুনা ব্রীজ সংলগ্ন স্থানে এলে পুলিশি বাঁধার সম্মুখীন হয় । পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে পড়ে পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের লক্ষে একটি শান্তিপূর্ন মিলিছ বের করি। মিছিলটি ফুলবাড়ী যমুনা ব্রীজের মুখে পৌঁছালে পুলিশ হঠাৎ আমাদের বাঁধা প্রদান করে।
এদিকে বিএনপি -জামাত এর ডাকা অবরোধ কর্মসূচির বিপক্ষে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শান্তিপূর্ন অবস্থান করতে দেখা গেছে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের।
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি মানুষের জনজীবন বিপদগ্রস্ত করে তুলছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অরাজক পরিস্থিতি রুখে দিতে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করছি। বাস চলাচল, রেল চলাচল স্বাভাবিকভাবে যাতে চলতে পারে সে জন্য আমরা শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করছি।
বিএনপির নেতাকর্মিদের সীমিত ভাবে মাঠে দেখা গেলেও শহরের কোথাও দেখা যায়নি জামাতের নেতা-কর্মিদের। তবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ ও হরতাল বিরোধী মিছিল করতে দেখা গেছে আওয়ামীগের নেতা কর্মিদের।
সকাল থেকে দুর পাল্লার ঢাকাগামী বাস ও আন্তঃজেলা যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা না গেলেও সিমীত ভাবে মালবাহী ট্রাকের যাতায়াত ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাস্তা-ঘাট কিছুটা ফাঁকা ছিল, শহরের দোকান পাট খোলা থাকলেও ক্রেতা কম দেখা গেছে। অফিস আদালত গুলোতেও সেবাগ্রহীতাদের যাতায়াত করতে দেখাগেছে সীমিত। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন ছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শহরের প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ময়াতয়ন কারা হয়েছে। বিএনপির অল্প কয়েকজন নেতাকর্মিরা মিছিল বের করার চেষ্টা করেছিল,পুলিশ বাঁধা দিলে তারা পালিয়ে যায়। তিনি বলেন,নাশকতা কারিদের বিরুদ্ধে পুলিশ সর্বক্ষনিক সজাগ রয়েছে।
তিনি বলেন,যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।








