ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাট অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 29, 2023 - 2:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃনির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের ও হরতাল সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

বুধবার বিকাল ৪ টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে জয়পুরহাট সদর রোডে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমতলী এলাকায় গিয়ে শেষ করা দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, জয়পুরহাট সরকারী কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ, বিএনপি নেতা কাজী আসলাম ও ফজলে বিন রয়েলসহ শাহান,নয়ন,জনি,সাজগর দলটির নেতাকর্মীরা।