ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান আব্দুর রউফ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 16, 2023 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস মাস উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রউফ।বাণীতে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন,মো: আব্দুর রউফ।

বাণীতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রউফ,উল্লেখ করে বলেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস,বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এই শুভক্ষণে আমি তাহিরপুর উপজেলাসহ,শ্রীপুর উত্তর ইউনিয়ন ও আমার ২নং ওয়ার্ড বাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

‘বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয়,মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোশহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা বাণীতে মো: আব্দুর রউফ,আরো বলেন,নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সব বাধা পেরিয়ে আত্ম গৌরবের মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু।

ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বিজয় দিবসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে: মো: আব্দুর রউফ,শ্রীপুর উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা।