ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে মাঠ থেকে এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 18, 2023 - 2:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

মোঃ নাসিম,নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু মন্ডলের ছেলে তাহের আলী(৫০) নামের এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায় তাহের আলী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পরে আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা আনুমানিক সকাল‌ ৮ টার সময় জানতে পারে মল্লিকপুর বাজার থেকে শালালপুর যাওয়ার রাস্তার পাশে পতিত জমিতে তাহের আলীর মৃত লাশ পড়ে আছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন লাশ উদ্ধার হয়েছে মামলা প্রক্রিয়াধীন।