ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকা ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 28, 2023 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান। আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া নবাব চর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকারদলীয় সমর্থকরা রাতের আঁধারে তার পোস্টার ছিড়ে ফেলছে এবং তার কর্মীদের মারধরসহ ভোটারদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। এভাবে ভয়-ভীতি দেখালে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার শংকা প্রকাশ করেন তিনি।