ঢাকা | জুন ৩০, ২০২৬ - ৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া হয়রত খাদিজা(রাঃ) বালিকা মাদ্রাসায় বই বিতরণ উৎসব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 1, 2024 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 145 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃসারা দেশের ন্যায় উৎসাহ উদ্দীপনায় রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহপাড়া হয়রত খাদিজা(রাঃ) বালিকা মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট তৌহিদুল আনোয়ার নিজামী।

প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম। শিক্ষক মো. রুবেল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. কাঞ্চন মেম্বার, শিক্ষক মো. এনাম প্রমুখ। শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি নতুন বই তুলে দেওয়া হয়।