ঢাকা | মে ৬, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে চার বসতঘর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 3, 2024 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন। তিনি জানান, আগুনে ৪ জন মালিকের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট ৩ টি কাঁচা বসত ও ১টি সেমিপাকা বসত ঘর পুড়ে গেছে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আশেপাশের বসতঘরগুলো রক্ষা পেয়েছে জানিয়েছেন তিনি।