ধর্মপাশায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিলকিস, কিবরিয়া
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি ইউনিয়ন সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া। আজ (৭জানুয়ারি) রবিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা এই পরিদর্শন করে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, সুষ্ঠু ও অবাদ ভোট প্রদান ও গ্রহণ হয়েছে। এতে জাতীয় প্রতিক নৌকার জয় হবে ইনশাআল্লাহ।
এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া বলেন, এটি একটি অংশগ্রহণ ও প্রতিদন্ধীতা মূলক নির্বাচন। এতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পেরেছে। তবে জাতীয় প্রতিক নৌকার জয় হবে ইনশাআল্লাহ।








