মির্জাপুরে জাল ভোট দেওয়ার চেষ্টায় আটক ১
স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের মির্জাপুরে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে বিজয় মনি দাস নামের একজন আটক হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃত বিজয় মনি দাস দক্ষিণ রোয়াইল গ্রামের মৃত.গোপাল মনি দাসের ছেলে বলে জানা গেছে।
আটককৃত এবং ওই কেন্দ্রের পোলিং এজেন্ট সূত্রে জানা যায়, বিজয় মনি দাস তার বাবার ভোটার স্লিপ ও নৌকার ব্যাচ পরিহিত ভোট দিতে গেলে বিষয়টি তাদের কাছে ধরা পরে।
ঘটনার পর বিজয় মনি দাসকে কেন্দ্রে বসিয়ে রাখেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক। পরে দুপুরের দিকে নির্বাচনের দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম ওই কেন্দ্রে গিয়ে আটককৃতকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, আটককৃত অপ্রাপ্তবয়স্ক। তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। আইন অনুয়ায়ী তার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।








