ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাতক্ষীরা সদরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 7, 2024 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

আল-হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার রুচিরা বেকারি এলাকায় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল বলেন, শহরের কাটিয়া লস্করপাড়া স্কুলে, মাগুরা কর্মকার পাড়া এবং শহরের জজকোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুতি আছে। এতে ভোটের উপর কোন প্রকার প্রভাব পড়বে না।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কোন কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তবে দুই জায়গায় বাজির শব্দ শোনা গেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।