ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুরে আ’লীগ মনোনীত প্রার্থী জয়ের জয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 7, 2024 - 6:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়। এই আসনটিতে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ছিলেন অনুপম জয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

২৮৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী জয়। এই আসনের দুইটি উপজেলার মোট ১২৭টি ভোট কেন্দ্রের ফলাফলে অনুপম শাহজাহান জয় (নৌকা প্রতীক) ৯৬৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (গামছা প্রতীক) পেয়েছেন ৬৭৫০১ ভোট।