ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া আলমশাহপাড়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 12, 2024 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

রাঙ্গুনিয়া:আলমশাহপাড়া কামিল (এমএ) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল মাদ্রাসার হলরুমে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে৷ মাদ্রাসার গর্ভর্নিং বডির সহ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর।

#বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, লালানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়া মোহাম্মদ হানিফ, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম, দাতা সদস্য খোরশেদ আলম তালুকদার, মো. বেলালুস সাত্তার প্রমুখ। শেষে মাদ্রাসার বার্ষিক ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।