রাঙ্গুনিয়ায় এমপিএল’র অষ্টম আসরে চ্যাম্পিয়ন টিম জায়ান্ট
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলায় মোগলেরহাট প্রিমিয়ার লীগ (এমপিএল)’র ক্রিকেট অষ্টম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম জায়ান্ট। তাদের প্রতিপক্ষ ছিল টিম ফাইটার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে মোগলেরহাট ক্রীড়া পরিষদের আয়োজন ও আমরা গ্রামবাসী কল্যান সমিতির সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের অষ্টম আসর সম্পন্ন হয়।
শুরুতে ট্রসে জিতে টিম ফাইটার্স ব্যাটিং এ নেমে নির্ধারিত ১২ ওভারে ১৪৫ রান সংগ্রহ করে। জবারে টিম জায়ান্ট ৪উইকেট হারিয়ে নির্ধারণ ওভার শেষে ১৪৬ রান করে ৪উইকেটে জয় নিশ্চিত করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয় মো. পারভেজ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন মো. এমদাদ।
পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পরিচালক সুলতান মাহমুদ টিপু। প্রধান অতিথি ছিলেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী ফখরুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাহেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির সহ সভাপতি রাশেদ তালুকদার , সহ সাধারণ সম্পাদক মো. আজিম, মো. পারভেজ, ইসমাঈল হোসেন, ইরফান মির্জা প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।








