ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 3:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ড প্রাপ্তরা হচ্ছেন মোঃ রমজান আলী(৫৫)এবং মোঃ কুতুব উদ্দিন(৪৫)। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত জানান, আজ শুক্রবার দুপুর আড়াইটায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মডেল থানার ওয়াসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ রমজান আলী এবং মোঃ কুতুব উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং তাদের প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোঃ রমজান আলীর বাবার নাম মোঃ আশরাফ উদ্দিন এবং কুতুব উদ্দিনের বাবার নাম মৃত মোহাম্মদ আলী। তাদের দুজনের বাড়ি তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামে।

এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কেউ প্রকাশ্যে মাদক দ্রব্য সেবন করতে পারবেনা। কেউ করলে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হবে।