ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ফার্মেসির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 3, 2024 - 8:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে এলাকায় ফার্মেসির অনুমোদন দিয়ে চলছে ফাউন্ডার হেলথ কেয়ার এন্ড হসপিটাল লিমিটেড। আজ দুপুর ১২টায় কেরানীগড় সার্কেল কেরানীগঞ্জ সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অনুমোদনে হীন হাসপাতালে শিউলি ( ৬০) নামে রোগী ভর্তি থাকার অভিযোগে ফাউন্ডার হেলথ কেয়ার এন্ড হসপিটাল লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ ইবনে কাসেম এইচআরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার সাথে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার ইমরান হোসেন ও ডাক্তার মাহবুব আলম এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহিনুর ভ্রাম্যমান আদালতের ব্রেন সহকারী রাজীব দত্ত ও পুলিশ প্রশাসনের

সদস্যবৃন্দ। এক্সিকিউটিভ সালাউদ্দিন আইভী বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনিয়ম পাওয়ার জন্য ৫০, হাজার টাকা জরিমানা করা হয়েছে স্বাস্থ্যসেবা দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর তাই স্বাস্থ্য ক্ষেত্রে কোন অনিয়ম থাকলে সেখানে ভ্রাম্যমান আদালত চালিয়ে জেল জরিমানা করা হবে ।

ফাউন্ডার হেলথ কেয়ার সেন্টার এন্ড হসপিটাল লিঃ এর পরিচালক এইচআর আব্দুল্লাহ ইবনে কাসেম জানান তাদের হাসপাতালের পূর্ণাঙ্গ কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে । খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই হাসপাতালটির অনুমোদন অনুমোদন পাবেন বলে আশা করেন।