ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 29, 2024 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,উফশি আউশ জাতের ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,অতিরিক্ত
কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার জানান,২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায়,উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি এক বিঘা জমির জন্য জনপ্রতি প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং একইভাবে ৮০জন কৃষককে বিঘাপ্রতি এক কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।