ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 5, 2024 - 3:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মিলন কক্ষে আজ সকাল ১১ টায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রিনাত ফৌজীয়া এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নয়াবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক মিয়া ,বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির বিদ্যুৎসায়ী সদস্য এডভোকেড নিলুফা ইয়াসমিন ।

কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবুল আক্তার সহকারী কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধকমিটির সভাপতি অধ্যাপিকা বেদৌরা আলী এছাড়া কেরানীগঞ্জের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এই বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন ।