কমলগঞ্জে জুলাই শহিদ’দের স্মরণে পাঞ্জেরী ইয়ুথ ফোরামের উদ্যোগে “এ’লানে ইত্তিহাদ” অনুষ্ঠিত
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টারঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাঞ্জেরী ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশসেরা নাশিদ-গায়েনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইসলামি সংগীতের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “এ’লানে ইত্তিহাদ” মাহফিল।
শনিবার ৫ অক্টোবর ২০২৪, সন্ধা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জে, জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীরদের সম্মান ও স্মরণে আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি। সংগীতের পাশাপাশি বিভিন্ন ঘরানার আলেম-উলামা ও বুদ্ধিজীবীগণ এতে বিশেষ আলোচনা পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে আবুল হাসানের সভাপতিত্বে এবং দেশখ্যাত উপস্থাপক ও আবৃত্তিশিল্পী কবি মীম সুফিয়ান এবং সাদিকুর রহমান শাকিল এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাও মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এবং সংগঠনের উপদেষ্টা ও ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ।
আলোচকদের বক্তব্যে মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ এবং মাওলানা খালেদ আহমেদ বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে, সুস্থ সংগীত পরিবেশন এর লক্ষে এমন আয়োজন বার বার প্রয়োজন। দেশ ও সমাজ গঠনে সকল ইসলামি সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
“এ’লানে ইত্তেহাদ” মাহফিলে নাশিদ পরিবেশন করেছেন ধর্মীয় সব ধারার নাশিদশিল্পীগণ। তাঁদের মধ্যে ছিলেন কবি মুজাহিদ বুলবুল, আহমদ আবদুল্লাহ, শালিন আহমেদ, আবু উবায়দা, শেখ এনাম, মাসুম বিল্লাহ, জুনেল মাসুদ, মাহমুদ আব্দুল কাদির, জুনেদ আহমদ, কাজী মাশকুর এলাহী, মুশাহিদ আল বাহার, আহমদ উসমান, কারী জিয়াউল হক নাসেহ এবং কারী আবদুর রহমান আনসারী-সহ আরও অনেকে।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সংগঠনের উপদেষ্টা ইয়াকুব আলী সিরাজী, মাওলানা ইমদাদুল হক নোমানী মিজানুর রহমান, হেলাল আহমদ, ড. আব্দুল মজিদ, মাও ইকবাল আহমেদ কয়ছর, মাও হিফজুর রহমান ফুয়াদ মাও আবুল বাশার, সৈয়দ সুহেল আহমেদ এবং কমলগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, মুমিনুল ইসলাম, রাজন আবেদিন, সাইদুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
জানা যায়, কমলগঞ্জে সমাজসেবায় প্রত্যয়ী একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন পাঞ্জেরী ইয়ুথ ফোরাম এর দ্বিতীয় আয়োজন এটি। এর আগে সংগঠনটি আরও একটি চমৎকার নাশিদ মাহফিলের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছিলো। তারপর বছরেরও অধিক সময় ধরে বন্যা-সহ নানা দুর্যোগ ও দুর্বিপাকে স্থানীয়ভাবে সামাজিক ও মানবিক নানা সেবায় নিজেদের যুক্ত রেখে আসছেন তারা।
সংশ্লিষ্টরা আরও জানান, দেশের নামজাদা নাশিদশিল্পী শেখ এনামের গ্রামের বাড়ি একই এলাকায়। শেখ এনাম তাঁর নাশিদ পেশার বাইরেও সামাজিক নানা সংকট ও সম্ভাবনায় নিজেকে সম্পৃক্ত রাখার কারণে দেশব্যাপী তাঁর বাড়তি পরিচিতি রয়েছে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই মূলত কমলগঞ্জ উপজেলার একঝাঁক তরুণ শেখ এনামের নেতৃত্বে ‘পাঞ্জেরী ইয়ুথ ফোরাম’ নামক এ প্ল্যাটফর্মটি গড়ে তুলেন।








