ধর্মপাশায় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফারুক আহমেদ,ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নিজ বসত*ঘরের ভেতর থেকে আবু সাঈদ নামের ১১ বছরের এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এই শিশু*টির লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। শিশুটি উপজেলার চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের কৃষক কমল হকের ছোলে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর গ্রামের কৃষক কমল হকের চৌচালা টিনের বসতঘরের ভেতরে দুটি চৌকি রয়েছে। ঘরের ভিতর চৌকি দুটির মাঝখানে একটি পর্দা টানানো। কমল হকের স্ত্রী জাহেরা খাতুন (৪৫) আটবছর বয়সী ছেলে রিফাতকে নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি চৌকিতে ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া আট*টার দিকে তিনি ঘুম থেকে উঠে নিজ ছেলে আবু সাঈদকে বসত ঘরের আঁড়ের সঙ্গে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশ*পাশের লোকজন এগিয়ে এসে ঘটনাটি দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।
শিশুটির বাবা কমল হক (৫৫) কান্নাজড়িত ক*ন্ঠে বলেন, ঘটনার সময় আমি বাড়িত আছিলাম না। ছেলেডার মাথায় মেলাদিন ধইরা সমস্যা। সে খুবই রাগী আছিন। কের লাইগ্যা যে হে আত্মহত্যা করলো তা আমরা বুইজা উঠতাম হারতাছি না।
পাইকুরাটি ইউনিযন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ওই শিশুটি চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প*ঞ্চ*ম শ্রেণির ছাত্র ছিল। এই বয়সে শিশুটির আত্মহত্যার ঘটনাটি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, শিশুর আত্মহত্যার ঘটনাটি এলাকার লোক*জন*দের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। লাশের ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা বেরিয়ে আসবে।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান প্রতিদিনের সংবাদকে বলেন, খবর পেয়ে আমি রাত সাড়ে নয়টার দি*কে বসতঘর থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। শিশুটির শরীরে আঘাতের কোনো চি*হ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশের সূরতহাল প্রতিবেদন শেষে শিশুটির পরিবারের প*ক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়ায় রাতেই ওই শিশুর পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
ধর্মপাশায় ৩৬বস্তা ভারতীয় চিনি ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ
ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মসজিদ ঘাট থেকে ৫০ কেজি ওজনের ৩৬ বস্তা ভারতীয় চিনি ও একটি ইঞ্জিন চালিত নৌ*কা রবিবার (১৩অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জব্দ করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার এস*আই সাব্বির হাসান বলেন, অবৈধভাবে ভারতীয় ৩৬বস্তা চিনি এনে তা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামনে থাকা শাসকার হাওর দিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে রবিবার বিকেলে পাশের জামালগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে স্থানীয় লোকজন ভার*তীয় চিনিসহ ইঞ্জিনচালিত নৌকাটি আটক করেন। এ সময় চোরাই কারবারিরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘট*নায় একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ওইদিন রাতেই বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
মধ্যনগর উপজেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের কক্ষে সোমবার (১৪অক্টোবর) দুপুরে উপজেলা দা*বা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে ৩২জন দা*বা খেলোয়ার অংশ নেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো.শাহীন রেজা।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হকের স*ঞ্চা*লনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ। প্রথম রাউন্ডের খেলায় ১৬জন খেলোয়ার বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।








