ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রীর নামের কলেজের এর নামফলক পরিবর্তন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রীর নামে ‘উপধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’-এর নাম পরিবর্তনের পদক্ষেপ গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে দুপুরে উপজেলার মতিগঞ্জ এলাকায় কলেজটিতে গিয়ে কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজ ফটক থেকে কলেজের নামফলক খুলে সেখানে ‘মতিগঞ্জ কলেজ’ নামে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজন গ্রহণযোগ্য নাম রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ নামাঙ্কিত করার সুপারিশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত মো. মোজাহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের কারও নামে আমরা কোনো স্থাপনা রাখতে চাই না। আজ আমরা ওই কলেজে গিয়ে কলেজের নাম আব্দুস শহীদ কলেজ পরিবর্তন করে মতিগঞ্জ কলেজ রাখার দাবি জানিয়ে এসেছি।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, ‘শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গেছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আগামীকাল (মঙ্গলবার) কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়েছে।